সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভাস্কর্য পুনঃস্থাপন করায় হতাশ হেফাজত।

গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করাকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।তিনি বলেন,থেমিসের এই প্রতীককে চিরতরে পরিত্যাগ করতে হবে।জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত এই ভাস্কর্য দেশের কোথাও স্থান দেওয়া যাবে না।গত রোববার পাঠানো এক বিবৃতিতে শাহ আহমদ শফী এসব কথা বলেন।ভাস্কর্য পুনঃস্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের আমির আরও বলেন,'এটা সুপ্রিম কোর্টের সামনে থাকবে নাকি পেছনে থাকবে, এটা কোনো ইস্যু কখনো ছিল না।নামাজের সময় কালো কাপড় মুড়ে দেওয়া হবে কি হবে না;এইটাও ইস্যু ছিল না।ইস্যু ছিল থেমিস থাকবে কি থাকবে না।এইখানে মধ্যপন্থা নেওয়ার কোনো সুযোগ নেই।আহমদ শফী তাঁর হতাশার কথা উল্লেখ করে বলেন,ভাস্কর্যটি অপসারিত হয়েছে জেনে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন।কিন্তু মাত্র দুদিনের মাথায় যখন দেশবাসী রহমত,বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তিতি নিচ্ছিল, তখনই দেশবাসী সঙ্গে আমিও জানতে পারলাম এটা পুনঃস্থাপন করা হয়েছে।এমন সংবাদে সমগ্র দেশবাসী সঙ্গে আমরা বিস্মিত,হতবাক এবং বাকরুদ্ধ।'
হেফাজতে ইসলামের আমির মনে করেন,কোনো রকম সংঘাত ছাড়া পবিত্র রমজানের আগেই থেমিস অপসারণে মনে হয়েছিল সবার শুভবুদ্ধির উদয় হয়েছে।কিন্তু রোজার প্রথম রাতে তা পুনঃস্থাপন মাধ্যমে জাতির ধর্মীয় বিশ্বাস ও আবেগের সঙ্গে তামাশা করা হয়েছে।
সবাইকে ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"পাওয়ার ব্যাংক"কেনার আগে দেখে নিবেন --

"পাওয়ার ব্যাংক "কেনার আগে দেখে নিবেন : এ মুহূর্তে অন্যতম গুরুত্বপূণ গেজেট পাওয়ার ব্যাংক।কারন এখন যে পরিমাণে মোবাইল ফোন ব্যবহার হয় সে তুলনায় প্রযুক্তিগতভাবে ব্যাটারি ততটা উন্নত হয়নি। তাই একটু বেশী ব্যাহার হলে লো ব্যাটারি সাইন দেখতে অভ্যস্ত হয়ে গেছি।এ অবস্তা থেকে মুক্তি দেয় পাওয়ার ব্যাংক। এখন প্রশ্ন, বাজারে এত পাওয়ার ব্যাংক থাকতে কোনটা কিনবেন বা কি দেখে কিনবেন? পাওয়ার ব্যাংক কেনার আগে যে সব বিষয় মাথায় রাখবেন: (১) ক্যাপাসিটি: পাওয়ার ব্যাংক কেনার আগে এ বিষয়টা সব থেকে বেশী বিবেচনা করতে হয়। আপনার ফোন বা ডিভাইসের ব্যাটারির ক্যাপাসিটি যতটা হবে অন্তত তার দ্বিগুণ হতেই হবে। (২) মাল্ট্রিপল চাজিং স্লট:এক সঙ্গে যাতে একাধিক ডিভাইস চার্জ করতে পারবেন। দ্বিতীয়,যদি কোন কারনে একটি স্লট  খারাপ হয়ে যায়,তা হলে দ্বিতীয়টি ব্যবহার করতে পারবেন।২ বা ৩টি স্লট বিশিষ্ট পাওয়ার ব্যাংকের দামও বেশী হয়। (৩) লিথিয়াম পলিমার: কেনার আগে অবশ্যই এটা দেখুন, পাওয়ার ব্যাংকে কোন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।দুই ধরনের ব্যাটারি হয়ে থাকে, লিথিয়ামআয়ন এবং লিথিয়াম পলিমার। পলিমারের দাম একটু বেশী হলেও ডিভাইসের জন...

রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী।

রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী: গোপালগঞ্জে ভ্যানে চড়ে ঘুরে বেড়ানোর পর এবার নেত্রকোনায় রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি রিকশায় ওঠেন।নেত্রকোনার খালিয়াজুরি কলেজমাঠে সকালে জনসভা ও ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী স্পিডবোটে বল্লভপুর এলাকা পরিদর্শনে যান ও ত্রাণ বিতরণ করেন।সেখান থেকে ফিরে তিনি খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে যান।ওই স্থান থেকে রিকশায় জেলা ডাকবাংলো পরিষদ পর্যন্ত যান তিনি।এতে পাঁচ মিনিটের মতো সময় লাগে। প্রধানমন্ত্রীকে বহনকারী রিকশাচালক টিপু সুলতানপর (২৪)বাড়ি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশুহুরা গ্রামে।রিকশায় ঘুরে বেড়ানোর সনয় প্রধানমন্ত্রী তাঁর নাম - পরিচয় জানতে চান।পড়াশোনা কত দূর পর্যন্ত করছেন ইত্যাদি খোঁজখবরও নেন।টিপু সুলতান তাঁকে জানান, তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়েছেন।বাবা-মাসহ তাঁর পরিবারের সদস্য ১২ জন। বাবা মুকবল হোসেন কৃষিকাজ করেন।এরপর প্রধানমন্ত্রী টিপু সুলতানকে তিন হাজার টাকা উপহার দেন। পরে টিপু সুলতান প্রথম আলোকে বলেন,এটি আমার জীবনে বড় প্রাপ্তি।প্রধানমন্ত্রীকে আমি কাছ থেকে দেখেছি,রিক...

আগামীকাল রবিবার (২০১৭ সাল/১৪৩৮ হিজরি) থেকে পবিত্র রমজান।

২০১৭ সাল( ১৪৩৮ হিজরি)২৭ মে রোববার থেকে পবিত্র রমজান শুরু। রোববার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। শক্রবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। সভা শেষে মন্ত্রী বলেন,আজ দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি।তাই রোববার থেকেই শুরু হচ্ছে সিয়াম সাধনার রোজা। ২২ জুন বৃহস্পিবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।ধর্মমন্ত্রী বলেন,সব জেলা প্রশাসন, ইসকামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সালের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে সৌদি আরবে রোজা পালন করলেন সৌদি আরবের মুসলমানরা। ধন্যবাদ সবাইকে http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCo8A/videos http://surahabolly...